কিন্তু সে তার পরাক্রমী ধনু ও দক্ষ বাহুর সাহায্যে যুদ্ধ জয় করেছে।
সে ক্ষমতা পায় যাকোবের এক বীরের কাছ থেকে,
এক মেষপালকের কাছ থেকে, ইস্রায়েলের শৈলের কাছে থেকে।
তোমার পিতার ঈশ্বরের কাছ থেকে ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন।
সর্বশক্তিমান ঈশ্বর তোমায় আশীর্বাদ করুন,
উপরের আকাশ হতে আশীর্বাদ বর্ষান,
আর গভীর জল থেকেও আশীর্বাদ করুন।
তিনি তোমাকে স্তন ও গর্ভ হতেও আশীর্বাদ করুন।