YouVersion logotips
Meklēt ikonu

পয়দায়েশ 36

36
ইসের বংশ-তালিকা
1এই হল ইসের, অর্থাৎ ইদোমের বংশের কথা। 2ইস্‌ কেনানীয় মেয়েদের বিয়ে করেছিলেন। সেই মেয়েরা হল হিট্টীয় এলোনের মেয়ে আদা আর হিব্বীয় সিবিয়োনের নাত্‌নী, অর্থাৎ অনার মেয়ে অহলীবামা। 3এছাড়া তিনি ইসমাইলের মেয়ে, অর্থাৎ নাবায়ুতের বোন বাসমত্‌কেও বিয়ে করেছিলেন। 4এদের মধ্যে আদার গর্ভে ইলীফস এবং বাসমতের গর্ভে রূয়েলের জন্ম হয়েছিল; 5আর অহলীবামার গর্ভে যিয়ূশ, যালম ও কোরহের জন্ম হয়েছিল। কেনান দেশেই ইসের এই সব ছেলেদের জন্ম হয়েছিল।
6পরে ইস্‌ তাঁর স্ত্রীদের, ছেলেমেয়েদের এবং বাড়ীর অন্য সবাইকে আর গরু, ভেড়া, অন্যান্য পশু ও কেনান দেশে আয় করা সমস্ত ধন্তদৌলত নিয়ে তাঁর ভাই ইয়াকুবের কাছ থেকে অনেক দূরে আর একটা দেশে চলে গেলেন। 7ইস্‌ আর ইয়াকুবের পশুধন এত বেশী ছিল যে, তাঁদের পক্ষে এক সংগে বাস করা সম্ভব হল না; তাঁরা যেখানে ছিলেন সেখানে তাঁদের দু’জনের পশুপাল চরাবার মত যথেষ্ট জায়গা ছিল না। 8সেইজন্য ইস্‌ সেয়ীরের পাহাড়ী এলাকাতে গিয়ে স্থায়ীভাবে বাস করতে লাগলেন। ইসের আর এক নাম ছিল ইদোম।
9এই হল সেয়ীরের পাহাড়ী এলাকায় ইদোমীয়দের পূর্বপুরুষ ইসের বংশের কথা। 10ইসের ছেলেদের নাম ইলীফস আর রূয়েল। ইলীফস আদার ছেলে ও রূয়েল বাসমতের ছেলে। 11ইলীফসের ছেলেরা হল তৈমন, ওমার, সফো, গয়িতম ও কনস। 12ইসের ছেলে ইলীফসের তিম্না নামে একজন উপস্ত্রী ছিল। তার গর্ভে আমালেকের জন্ম হয়েছিল। এরা সবাই ইসের স্ত্রী আদার নাতি। 13রূয়েলের ছেলেরা হল নহৎ, সেরহ, শম্ম ও মিসা। এরা ইসের স্ত্রী বাসমতের নাতি। 14সিবিয়োনের নাত্‌নীর, অর্থাৎ অনার মেয়ে অহলীবামার ছেলেরা হল যিয়ূশ, যালম ও কোরহ।
15ইসের ছেলেদের মধ্যে কয়েকজন গোষ্ঠীর সর্দার হয়েছিলেন। ইসের বড় ছেলে ইলীফসের যে ছেলেরা সর্দার হয়েছিলেন তাঁরা হলেন তৈমন, ওমার, সফো, কনস, 16কোরহ, গয়িতম ও আমালেক। ইদোম দেশে এঁরাই ছিলেন আদার ছেলে ইলীফসের বংশধর। 17রূয়েলের যে ছেলেরা গোষ্ঠী-সর্দার হয়েছিলেন তাঁরা হলেন নহৎ, সেরহ, শম্ম ও মিসা। এঁরা ছিলেন ইসের স্ত্রী বাসমতের ছেলে রূয়েলের বংশধর। ইদোম দেশে এঁদের জন্ম হয়েছিল। 18ইসের স্ত্রী অহলীবামার যে ছেলেরা গোষ্ঠী-সর্দার হয়েছিলেন তাঁরা হলেন যিয়ূশ, যালম ও কোরহ। এঁরা ছিলেন অনার মেয়ে অহলীবামার সন্তান। 19এঁরা ইসের, অর্থাৎ ইদোমের বংশ এবং বিভিন্ন গোষ্ঠী-সর্দার।
সেয়ীরের বংশ-তালিকা
20-21হোরীয় সেয়ীরের ছেলেদের নাম হল লোটন, শোবল, শিবিয়োন, অনা, দিশোন, এৎসর ও দীশন। এঁরা ইদোম দেশে বাস করছিলেন। ইদোম দেশে সেয়ীরের এই সব সন্তান হোরীয় গোষ্ঠীর সর্দার ছিলেন। 22লোটনের ছেলেদের নাম হল হোরী আর হেমম। লোটনের বোনের নাম তিম্না। 23শোবলের ছেলেদের নাম হল অল্‌বন, মানহৎ, এবল, শফো এবং ওনম। 24সিবিয়োনের ছেলেদের নাম হল অয়া ও অনা। এই অনাই তাঁর পিতা সিবিয়োনের গাধা চরাতে গিয়ে মরুভূমির মধ্যে গরম পানির ঝর্ণার খোঁজ পেয়েছিলেন। 25অনার ছেলের নাম হল দিশোন ও মেয়ের নাম অহলীবামা। 26দিশোনের ছেলেদের নাম হল হিম্‌দন, ইশ্‌বন, যিত্রণ ও করাণ। 27এৎসরের ছেলেদের নাম হল বিল্‌হন, সাবন ও আকন। 28দীশনের ছেলেদের নাম হল আওস ও অরাণ। 29হোরীয় সর্দারদের নাম ছিল লোটন, শোবল, সিবিয়োন, অনা, 30দিশোন, এৎসর ও দীশন। এঁরাই ছিলেন সেয়ীর, অর্থাৎ ইদোম দেশের হোরীয় জাতির বিভিন্ন গোষ্ঠীর সর্দার।
ইদোম দেশের বাদশাহ্‌রা
31ইসরাইলীদের মধ্যে রাজশাসন শুরু হবার আগে ইদোম দেশে যে সব বাদশাহ্‌ রাজত্ব করেছিলেন এই হল তাঁদের কথা: 32বাউরের ছেলে বেলা ইদোমের বাদশাহ্‌ হয়েছিলেন; তাঁর রাজধানীর নাম ছিল দিন্‌হাবা। 33বেলার ইন্তেকালের পর তাঁর জায়গায় বস্রা শহরের সেরহের ছেলে যোবব বাদশাহ্‌ হয়েছিলেন। 34যোববের ইন্তেকালের পর তৈমনীয়দের দেশের হূশম তাঁর জায়গায় বাদশাহ্‌ হয়েছিলেন। 35হূশমের ইন্তেকালের পর তাঁর জায়গায় বদদের ছেলে হদদ বাদশাহ্‌ হয়েছিলেন। তিনি মোয়াব দেশের মাদিয়ানীয়দের হারিয়ে দিয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল অবীৎ। 36হদদের ইন্তেকালের পর তাঁর জায়গায় মস্রেকা শহরের সম্ল বাদশাহ্‌ হয়েছিলেন। 37সম্লের ইন্তেকালের পর তাঁর জায়গায় সেই এলাকার নদীর পারের রহোবোৎ শহরের শৌল বাদশাহ্‌ হয়েছিলেন। 38শৌলের ইন্তেকালের পর তাঁর জায়গায় অক্‌বোরের ছেলে বাল-হানন বাদশাহ্‌ হয়েছিলেন। 39অক্‌বোরের ছেলে বাল-হাননের ইন্তেকালের পর তাঁর জায়গায় হদর বাদশাহ্‌ হয়েছিলেন। তাঁর রাজধানীর নাম ছিল পায়ূ, আর তাঁর স্ত্রীর নাম ছিল মহেটবেল। তিনি মট্রেদের মেয়ে এবং মেষাহবের নাত্‌নী।
ইসের সর্দারেরা
40ইসের যে সব বংশের লোক বিভিন্ন গোষ্ঠী ও এলাকার সর্দার ছিলেন তাঁদের নাম হল তিম্ন, অল্‌বা, যিথেৎ, 41অহলীবামা, এলা, পীনোন, 42কনস, তৈমন, মিব্‌সর, 43মগ্‌দীয়েল ও ঈরম। এঁরা ছিলেন ইদোমীয়দের পূর্বপুরুষ ইসের বংশের লোক এবং ইদোমীয় সর্দার। দেশের যে সব এলাকায় তাঁরা বাস করতেন তাঁদের নাম অনুসারেই সেই সমস্ত এলাকার নাম দেওয়া হয়েছিল।

Pašlaik izvēlēts:

পয়দায়েশ 36: MBCL

Izceltais

Dalīties

Salīdzināt

Kopēt

None

Vai vēlies, lai tevis izceltie teksti tiktu saglabāti visās tavās ierīcēs? Reģistrējieties vai pierakstieties